গোলাবাড়িতে অটো উল্টে বিপত্তি
দি নিউজ লায়ন ; হাওড়ার গোলাবাড়িতে অটো উল্টে বিপত্তি। ঘটনায় জখম হয়েছেন শিশু সহ অটোর তিন যাত্রী। শনিবার দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে। জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীসমেত ওই অটোটি। ভাগ্যক্রমে চালক সহ যাত্রীরা রক্ষা পান। শিশু সহ একই পরিবারের তিনজন জখম হন। চালক সামান্য আঘাত পান। এদের চিকিৎসার জন্য আনা হয় হাওড়া জেলা হাসপাতালে।
পুলিশ জানিয়েছে, দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে এইচআইটি সেতু ও ঋষি বঙ্কিম সেতুর ক্রসিংয়ে। পিলখানা এলাকার বাসিন্দা সন্দীপ প্রজাপতি তাঁর বোন ও পাঁচ বছর বয়সী ভাগ্নেকে নিয়ে অটোতে হাওড়া স্টেশন আসছিলেন। কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়েই ঘটে যায় দুর্ঘটনা। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়। অটো চালককে পুলিশ আটক করেছে।

Post a Comment